ডেস্ক রিপোর্ট: ‘বাংলাদেশের মানুষ আজ এক দুঃসহ সময় অতিক্রম করছে, সরকারের স্বেচ্ছাচারিতার কারণে আজ দেশের অর্থনীতি সহ বিভিন্ন খাতে ধ্বস নেমেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, এ সরকার জগদ্দল পাথরের মতো যতদিন আমাদের কাঁধে চেপে থাকবে ততদিন এ দেশকে ভিতর থেকে ফোকলা করে দিবে।।
একদিন বন্ধ থাকার পর আজ আবার শুরু হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ওয়ার্ড সমূহের নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান। তৃতীয় দিনে আজ ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবন মিলনায়তনে সাংগঠনিক টীম-৬ এর অধীন গেন্ডারিয়া, কোতওয়ালী ও সূত্রাপুর থানার ওয়ার্ড সমূহের নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার অনুষ্ঠানে নেতৃত্ব প্রত্যাশীদের উদ্দেশ্যে জনাব আবদুস সালাম আরো বলেন, মানুষকে আজ বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে পরিত্রাণ দিতে মহানগর বিএনপি’র নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সাক্ষাৎকার অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
সদস্য সচিব রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে এই স্বৈরাচার ও অনৈতিক সরকারকে মোকাবেলা করার জন্য কাজ করবো। যারা এই কাজের জন্য নিজেদেরকে উজাড় করে দিতে পারবে তাদেরকেই ওয়ার্ড, থানা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব দেয়া হবে।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments