ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাসদ জামাত-শিবিরের দাবীর মুখে ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এক বিবৃতিতে বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে জামাত-শিবিরের প্ররোচনায় মামলা দায়ের ও গ্রেফতার গভীর ষড়যন্ত্রের অংশ। এটি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।
নেতৃবৃন্দ বলেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে গণজাগরণ মঞ্চের একজন সাহসী কর্মী হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাকে গ্রেফতার করা মানে মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি আঘাত হানা।
বাংলাদেশ জাসদ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও আবুল কালাম আজাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে এবং এ ধরনের অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments