বিশেষ প্রতিনিধি: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয় উৎসব, মতবিনিময় সভা এবং নক্ষত্র নারী সংগঠনের প্রেসিডেন্ট শাহনাজ ইসলামের জন্মদিন। গত মঙ্গলবার রাজধানীর গ্রীন হাউজ রেস্টুরেন্টে শতাধিক নারী উদ্যােক্তা এতে অংশ নেন। নক্ষত্র নারী সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে ও কো-স্পনসর হিসেবে ছিল স্বাদ এন্ড সেভরি ফুড।
জানা গেছে, উৎসব উপলক্ষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে তাদের উদ্যোগের গল্প জমা নেয়া হয়েছিল। সেখান থেকে বাছাই করে ৮ জন সেরা নারী উদ্যাক্তা কে সম্মাননা স্মারকও প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে রাফেল ড্র, সবার জন্য ক্রেস্ট ও স্বাদ এন্ড সেভরি ফুডের পক্ষ থেকে ছিল গিফট ব্যাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক নুরুল কাদের সোহেল।
জানতে চাইলে নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম বলেন, 'অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিজয় দিবস পালন ও উদ্যোক্তাদের সাথে মুক্ত আলোচনা। উদ্দোক্তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা, সহজ লোনের ব্যবস্থা ও অনুদানের বিষয়ে মুক্ত আলোচনা হয় প্রধান অতিথির সাথে।'
শাহনাজ আরো বলেন, 'এখানে উদ্যোক্তারা সবাই নিজদের মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তারা সবাই বলেছেন, এই ধরনের অনুষ্ঠান তাদের আরো বৃহৎ পরিসরে কাজ করার আগ্রহ বাড়াতে সাহায্য করবে।'
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ শাহনাজ ইসলামের কার্যক্রমে মুগ্ধ হয়ে বলেন, 'নক্ষত্র নারী খুব দ্রুত একটি ব্র্যান্ডে রুপান্তরিত হবে। এখানে যুক্ত সকল উদ্দ্যোক্তারা একদিন নিজেদের উদ্যোগকে এক একটা ব্র্যান্ড হিসেবে পরিচয় পাবে।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments