রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতিকের সমর্থনে বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এসময় তিনি বলেন, বিএনপি আমাকে পরপর তিনবার মনোনয়ন দিয়েছে আমি এ দলের কাছে চির কৃতজ্ঞ। বাকী জীবন এ দলের জন্য উৎসর্গ করেছি,দলের হয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সবাই শান্তিতে ঘুমাতে পারবেন। আমার দলের লোক যদি আপনাদের শান্তি নষ্ট করে, কোন অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের দাদা-দিদিরা বিগত দিনে শান্তিতে ছিলেন কিনা জানিনা তবে ১২ ফেব্রুয়ারী আমাদের ভোট দিলে শান্তিতে ঘুমাতে পারবেন। ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াত ইসলামী দেশের মানুষের কল্যাণে ভালো কিছু করেনি। তারা ৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করেছে, আমাদের মেয়েদের আমাদের মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। সেই জামায়াত আবার মাথাচারা দিয়ে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পবিত্র ও সৎ ছিলেন। তিনি মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন। জনাকীর্ণ এ উঠান বৈঠকে
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন, প্রধান বক্তা ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির ,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা,এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক ও এস এম জাহিদুল হক জাহাঙ্গির, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার প্রমুখ। উঠান বৈঠকে উপজেলা, পৌর ও উদয়কাঠী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments