ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে জাহাজ নির্মাণখাতে আর্থিক সহায়তা দিতে স্পেন আগ্রহ প্রকাশ করেছে। নদীর দূষণরোধ ও আবর্জনা পরিস্কার করতে ‘রিভার ক্লিন ভেসেল’ সংগ্রহে স্পেন বিনিয়োগ করতে চায়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সাথে সচিবালয়ে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দ্যা আসিস বেনিতেজ সালাস (FRANCISCO DE ASIS BENITEZ SALAS) দেখা করতে এসে এসব আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ এবং স্পেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) যথাক্রমে ‘সি’ ও ‘বি’ ক্যাটাগরিতে নির্বাচন করবে। নির্বাচনে প্রতিমন্ত্রী এবং রাষ্ট্রদূত নিজ নিজ দেশের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। স্পেন বাংলাদেশের সাথে আছে; সমর্থন আশস্থ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, জাহাজ নির্মাণ এবং মেরিটাইম সেক্টরে স্পেনের অভিজ্ঞতা রয়েছে। সরকার ১০ হাজার কিলেমিটার নৌপথ খননের লক্ষ্যে ড্রেজার সংগ্রহ করেছে এবং আরো সংগ্রহ করবে। অত্যাধুনিক কোপার ও হোপার ড্রেজার সংগ্রহে স্পেনের সহায়তা পাওয়া যাবে।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments