ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচিত ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম (৩২) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, বৃহঃস্পতিবার রাত ৮ টায় রকিবুল তার সদ্য বিবাহিত স্ত্রী পিয়ারী বেগমকে সাথে নিয়ে মটর সাইকেলযোগে যশোর জেলার অভয়নগর থানাধীন দত্তগাতী এলাকায় বেড়াতে যাওয়ার সময় আলম মেম্বারের বাড়ির সামনে গেলে কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তারা রকিবুলের মাথায় ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রকিবুলের স্ত্রী পিয়ারী বেগম আহত হয়। পরে, স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত বলে ঘোষনা করেন। সে ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাহাবুব মিস্ত্রির পুত্র। রকিবুলের স্ত্রী পিয়ারী বেগম জানান, তার স্বামী রকিবুল ও সে মটর সাইকেলযোগে দত্তগাতী এলাকায় ঘুরতে গেলে কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে তার স্বামীর মাথায় ও বুকে গুলি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছিল। খন্দকার রকিবুলের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা, তার আত্মার মাগফেরাত কামনা, গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহ-সাধারণ সম্পাদক শাহীদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, কোষাধ্যক্ষ কবির জমাদ্দার, সদস্য মোঃ আল আমিন শেখ, আনিসুল ইসলাম মিন্টু, মোল্যা ইলিয়াজ হোসেন, জুলহাস আহম্মেদ (জুলু), আঃ সাত্তার রানা জমাদ্দার, মোশাররফ হোসেন বিপ্লব প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments