যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সকাল ৬টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিনটি ট্যাংকার বগি লাইন থেকে পড়ে যায়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
সাফদারপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, তেলবাহী মালগাড়ীটি সিগন্যালের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিগুলো থেকে বিপুল পরিমাণ ডিজেল তেল ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই খুলনা ও রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেসসহ চারটি যাত্রীবাহী ট্রেন দু’পাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
খবর পেয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চলের উদ্ধারকারী রিলিফ ট্রেন খুলনা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। স্টেশন মাস্টার নয়ন হোসেন বলেন, উদ্ধারকারী ট্রেন পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত বগি সরিয়ে লাইন মেরামতের কাজ শুরু হবে। প্রধান লাইন মেরামত ও লাইনচ্যুত ওয়াগন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে অন্তত কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে পশ্চিম জোনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে কী কারণে বগি লাইনচ্যুত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, দর্শনা-যশোর সেকশনের কোটচাঁদপুর ও সাফদারপুর স্টেশন এলাকায় প্রায়ই ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটছে। এর আগে সাফদারপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এবং কোটচাঁদপুর স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেসের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছিল। বারবার এমন দুর্ঘটনায় রেলওয়ের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments