ডেস্ক রিপোর্ট: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রিনাৎ সুলতানার কাব্যগ্রন্থ “বেওয়ারিশ সিরিজ”। সম সাময়িক নানা ঘটনা নিয়ে রচিত ১০০ টি কবিতা নিয়ে প্রকাশিত এই কাব্যগ্রন্থ মেলায় সাড়া জাগিয়েছে।
মনজুরুল ইসলাম মেঘ এর নান্দনিক প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে মোরালুক লিমিটেড। বাংলা একাডেমির ভেতরের ৭৬৮ নং স্টলে বইটির বিক্রয় ভালো যাচ্ছে এবং অনলাইন অর্ডারেও উক্ত প্রকাশনার সকল বইয়ের থেকে বিক্রয় বেশি বলে জানিয়েছেন প্রকাশনাটির ক্রিয়েটিভ প্রধান এল কে হোসাইন।
মোরালুক থেকে জানা যায় তাদের প্রকাশিত বইয়ের মধ্যে বিক্রয় তালিকার শীর্ষে আছে বড়ুয়া মনোজিত ধীমনের চলচ্চিত্র চিত্রনাট্য গ্রন্থ “পাথর”, রিনাৎ সুলতানার কাব্যগ্রন্থ “বেওয়ারিশ”, জাকির সোহানের গল্পগ্রন্থ “পুলসিরাত পার হতে হতে আঁকি পৃথিবী”, এল কে হোসাইন এর ছড়াগ্রন্থ “ছড়ার ঘ্রাণ জুড়াই প্রাণ”।
অমর একুশে বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments