ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ (ঊনত্রিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন, কলাবাগান থানা একজন ও মতিঝিল থানা সাতজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান তথ্য জানিয়েছেন।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সোহাগ মিয়া (২০) ২। মোঃ মনির (৩৫) ৩। আলাউদ্দিন (২৮) ৪। রতন মিয়া (৩০) ৫। মোঃ সিফাত (২০) ৬। মোঃ মাছুম (২৫) ৭। মোঃ লিটন (২৯) ৮। আঃ করিম (৪৫) ও ৯। মোঃ শফিকুল ইসলাম (৩৩)।
রূপনগর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে মোট ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ উলাদ মিয়া (২৪) ২। মোঃ রায়হান আলী (১৮) ৩। মোঃ রনি (১৮) ৪। মোঃ নাজমুল হাসান (২২) ৫। মোঃ মোস্তাকিন (২৫) ও ৬। মোঃ নাঈম হাওলাদার (৩১)।
অন্যদিকে শেরেবাংলা থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) শেরেবাংলা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বাবুল (২২) ২। মোঃ সাগর সরদার (২২) ৩। মোঃ রিয়াদ হোসেন (১৯) ৪। মোঃ নাহিদুল ইসলাম (৩৮) ৫। মোঃ শাকিল আহম্মেদ (২৮) ও ৬। মোঃ ইসলাম (৩৮)।
এছাড়া কলাবাগান সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ সবুজ হোসেন (৩২)।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) মতিঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। সুমন বসাক (৪৫) ২। মোঃ আনিসুর রহমান (৪৪) ৩। মোঃ নিয়াজ হোসেন লোটাস (৪৫) ৪। মোঃ মনির (৫৫) ৫। মোঃ নুর আলম (২৪) ৬। মোঃ সুরুজ মিয়া (৩০) ও ৭। মোঃ হারুন (৫০)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments