ডেস্ক রিপোর্ট: আজ ৩০ জানুয়ারি রবিবার সকাল ১১টায় রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কলেজ মাঠে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সমাবেশ পুলিশি বাধা উপেক্ষা করে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিকনেতা সুমন মৃধা। পুলিশি বাধার কারণে সমাবেশ শুরু হতে বিলম্ব হয়। পরবর্তীতে শ্রমিকদের দৃঢ়তায় পুলিশ মাঠ ত্যাগ করে রাস্তায় অবস্থান নিলে সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য আক্তার হোসেন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় সংগঠক লিটন নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হাকিম মাইজভান্ডারি, ছাত্রনেতা ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন মেহনতি মানুষের রুটি-রুজি বন্ধ করার সকল পাঁয়তারা প্রতিহত করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স আদায় করা হবে।
সমাবেশ থেকে সকল বাধা-বিপত্তি মোকাবেলা করে ব্যাটারিচালিত যানবাহন চলতে দেয়ার দাবিতে দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে পূর্ব নির্ধারিত শ্রমিকদের গণমিছিল অনুষ্ঠিত করতে গেলে পুলিশ পুনরায় বাধা প্রদান করে। পুলিশি বাধা উপেক্ষা করে শ্রমিকদের মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে ব্যাটারিচালিত যানবাহন আটক ও হয়রানি না করার আশ্বাস প্রদান করা হয় এবং মিছিল না করার জন্য অনুরোধ জানায়। পুলিশের আশ্বাসের ভিত্তিতে নির্ধারিত গণমিছিলের কর্মসূচি স্থগিত করা হয়। সকল দাবি বাস্তবায়ন না হলে আগামী সপ্তাহে আবারও রাজপথে কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments