ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে ৪৫টি বিষয়ের উপর ২০৩ টি বই। সে ধারাবাহিকতায় আজ ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত হলো—
১. রফিক আজাদ-রচনাবলি (৪ খণ্ড)
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৩৫০০ টাকা।
বাংলা কবিতার অনন্য ও স্বতন্ত্র কণ্ঠস্বর কবি রফিক আজাদের সমুদয় রচনা নিয়ে ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে ৪ খণ্ড রফিক আজাদ-রচনাবলি। রচনাবলির সম্পাদক কবিপত্নী ড. দিলারা হাফিজ।
২. ১৯৭১ : শৈশবে শরণার্থী
—অনীশ মণ্ডল
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ৩৬০ টাকা।
উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে প্রায় এক কোটি মানুষ ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। শরণার্থী শিবিরের চরম অস্বাস্থ্যকর পরিবেশে পাঁচ লক্ষাধিক শিশুর করুণ মৃত্যু ঘটে। একাত্তরে শরণার্থী শিশু হিসেবে শরণার্থী শিবিরের মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছিল লেখকের। সেই অভিজ্ঞতার ধারা বর্ণনা এই গ্রন্থে।
৩. বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত…এবং বসন্ত
অনুবাদ : অদিতি ফাল্গুনী
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ১৫০ টাকা।
কোরিয় চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুক তাঁর স্বকীয় ধারার চলচ্চিত্রের জন্য ভুবনবিখ্যাত। তাঁর জীবনের সবচেয়ে বিখ্যাত কাজ হলো ‘স্প্রিং, সামার, অটাম, উইন্টার… অ্যান্ড স্প্রিং ’ (২০০৩) যা রজার এবার্টের ‘গ্রেট ম্যুভিস’ বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে। তারই প্রাণবন্ত অনুবাদ বইটি।
*গল্প
৪. ঈদের গল্প
সংকলন ও সম্পাদনা : মোহাম্মাদ মোসলেহ উদ্দিন
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২০০.০০ টাকা।
বাংলা ভাষায় ঈদ উৎসবকে কেন্দ্র করে লেখা ছোটগল্পের প্রথম পূর্ণাঙ্গ সংকলন। যাঁদের গল্পে এই বই—ইবরাহীম খাঁ, সাজেদুল করিম, মুর্তজা বশীর, সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, আনোয়ারা সৈয়দ হক, ধ্রুব এষ, আরজু আহমেদ, সাব্বির জাদিদ, হাসান হামিদ।
৫. ম্যান উইদাউট অ্যা কান্ট্রি
মূল : কার্ট ভনেগাট
অনুবাদ : মাহীন হক
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২৪০ টাকা।
এই কেয়ামতের সময় আমাদের কেমন আচরণ করা উচিত? অবশ্যই একে অপরের
সাথে অস্বাভাবিকরকমের দয়ালু আচরণ করা উচিত। এবং আমাদের উচিত এত সিরিয়াস হওয়া বন্ধ করা। একটু হাসি-তামাশা অনেককিছু সামলাতে সাহায্য করে । এবং একটা কুকুর পালা শুরু করুন, যদি না আগে থেকেই পেলে থাকেন । আমি ভাগলাম এখান থেকে।
—মৃত্যুর পর পাঠকদের কাছে পৌছে দেয়ার জন্য রেখে যাওয়া ভনেগাটের সর্বশেষ বাৰ্তা ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments