স্টাফ রিপোটার: চাকরি স্থায়ীকরণের দাবিতে ৯০দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারি। দাবি পূরণ না হওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে তারা অর্ধাহারে-অনাহারে এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। চাকরি স্থায়ীকরণ করে ৫১২ জন কর্মচারির জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এসব কর্মচারী।
অন্যান্য দিনের আজকের সমাবেশে বক্তারা বলেন, যারা দীর্ঘ সাত বছর শ্রম দিয়ে মৎস্য সেক্টরকে সোনালী যুগে নিয়েছে তাদের প্রতি সামান্য সহানুভুতি ও দেখাল না কর্তৃপক্ষ। রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার সহায়ক সকল ডকুমেন্টস থাকা সত্বেও কার্যকর পদক্ষেপের অভাবে ধ্বংস হতে চলেছে ৫১২ জন কর্মচারি ও তাদের পরিবারের।
সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায় প্রকল্পের ৫১২ জন কর্মচারি আজ বেকার। আমাদের পরিবার-পরিজন অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছে। আমরা চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা তিন মাস ধর জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের পাশ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সচিবসহ শীর্ষ কর্মকর্তারা আসা যাওয়া করেন। একবারও আমাদের দুঃখ-দুর্দশা দেখতে আসেননি তারা। আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক রকিবুজ্জামান, কোষাধ্যক্ষ মো. সুমন হোসেন, ইশরাত জাহান প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments