রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল বানারীপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মানাধীন ঘর পরিদর্শন করেছেন। ১২ জুলাই সোমবার বিকালে তিনি বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামে আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ১৫৫ ঘর পরিদর্শনে আসেন । এসময় স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন উল হাসান,থানার ইন্সেপেক্টর(তদন্ত)জাফর আহম্মেদ,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জলিল ঘরামী,এমপির এপিএস মোঃ জসিম উদ্দিন মোল্লা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। এসময় বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল গৃহ ও ভূমিহীন হতদরিদ্র সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার নির্মাণাধীন এই ঘরগুলোকে সুন্দর ও বসবাসযোগ্য করে সাজিয়ে গুছিয়ে দিতে ইউএনওকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি এসময় নির্মাণাধীন ঘরের কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি বানারীপাড়া উপজেলার ইলুহার,উদয়কাঠী ও সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফের চাল বিতরণ করেন। প্রসঙ্গত মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানারীপাড়া উপজেলার ভূমি ও গৃহহীন ৩৫৫ পরিবারকে দু’শতক জমিসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন নির্মাণ করে দিচ্ছেন। এ উপজেলায় প্রথম ধাপে ২০০ ও দ্বিতীয় ধাপে ১৫৫ টি ঘর বরাদ্দ দেওয়া হয়। জমিসহ সিহংভাগ পাকা এ ঘর হস্তান্তর করা হয়েছে বাকি গুলো চলমান রয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক পরিবার প্রধানমন্ত্রীর উপহার দেয়া স্বপ্নের পাকা বাড়িতে বসবাস করছে এবং স্বল্প সময়ের মধ্যে বাকী পরিবারগুলোর স্বপ্নও বাস্তবায়ন হবে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments