স্টাফ রিপোটার: জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, ছাত্ররা রাজপথে নামলে তারা কখনো খালি হাতে ঘরে ফিরে যায় না। আমরা আন্দোলন করার মাধ্যমেই দেশ অর্জন করেছি। যৌক্তিক আন্দোলন কখনো বৃথা যেতে পারে না। অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নেয়া উচিত। মুক্তিযোদ্ধাদের সন্তানরা এখন আর চাকরির জন্য আসেনা। নাতি- পুতিদের জন্য কোটা রাখার কোনো যৌক্তিকতা থাকতে পারে নাই। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য ৩/৪ শতাংশ কোটা রেখে এ পদ্ধতি সংস্কার করা উচিত। অনতিবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন ভেঙ্গে দেয়া হোক।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়ার কাঠেরপুলস্থ ইউনিক রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক তুহিনুর রহমান নুরু হাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ৬৮ হাজার গ্রামবাংলায় তরুণ প্রজন্মের কাছে পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের কথা ছড়িয়ে দিবো আমরা। ঢাকা মহানগর দক্ষিণকে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট কতৃক বুধবার হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিতের মাধ্যমে ছাত্র সমাজের কোটাবিরোধী আন্দোলন সফলতার পথ খুঁজে পেয়েছে। আন্দোলনকারীদের এখন শ্রেণীকক্ষে ফিরে যাওয়া উচিত। আমরা বিশ্বাস করি নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সম্মিলিতভাবে কোটা প্রথার বৈষম্য দূর করবে।
তিনি আগামী এক মাসের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন আয়োজন এবং আগামী ১৪ জুলাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবাষিকীর স্মরন সভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানান।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, ভাইস চেয়ারম্যান সারফুদ্দি আহমেদ শিপু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, শেখ মাসুক রহমান, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন, মোঃ রিফাতুল ইসলাম, প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাহিন আরা সুলতানা রিমা, মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতান আহমেদ লিপি, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক জহির উদ্দিন লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম- সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মেহবুব হাসান, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক মিস নাসরিন, যুগ্ম সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক আফতাব গনি, যুগ্ম-প্রাদেশিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম রবিন প্রমূখ।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments