পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে “জাতীয় সংবাদিক সংস্থা” ৮ জেলা,উপজেলা ও মহানগর কমিটির সদস্যদের নিয়ে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর এস.কে কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় ও সভাপতি নুরে আলম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনজুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ -সভাপতি, মোঃ আবুল কাশেম মজুমদার।
উক্ত সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের পরবর্তী সময়ে, সাংবাদিকেরা কঠিন সময় পার করছেন। নানা ভাবে ট্যাগ লাগিয়ে মামলা, হামলা, হত্যা চেষ্টা এবং ইতি মধ্যে সারা বাংলাদেশে অনেক সাংবাদিকে হত্যাও করা হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। জাতীয় সংবাদিক সংস্থা সবসময়ে নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, মামুন রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি, নজরুল হুদা,দৈনিক রাজশাহীর আলো, পত্রিকার সম্পাদক, মো. আজিবর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি, এমদাদুল হক্, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি আরিফুর রহমান আরিফ, রাজশাহী অনলাইন ফোরামের সভাপতি, ফয়সাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল ইসলাম মিমুল।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments