স্টাফ রিপোটার: শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পুষ্টি-বান্ধব কমিউনিটি নেটওয়ার্ক গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, পুষ্টি নেটওয়ার্কের সঙ্গে সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করতে হবে। একইসঙ্গে শিশুদের জন্য খাদ্যের বৈচিত্র্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আজ শুক্রবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস-বাংলাদেশ’ (জিএনবি) নিউট্রিশন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা। জিএনবি’র কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে হৃদয়স্পর্শী অভিব্যক্তি প্রকাশ করেন সিরাজগঞ্জের রায়গঞ্জের কুমাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান। তিনি বলেন, আমি আগে স্কুলে গিয়ে ক্ষুধার্ত থাকতাম এবং দুর্বল বোধ করতাম। যে কারণে স্কুলে অনুপস্থিত থাকতাম। ফলে পড়াশোনায় মনোযোগ দিতে পারতাম না। কিন্তু মিড-ডে মিল চালু হওয়ার পর থেকে আমি নিয়মিত স্কুলে যাই। লেখাপড়াও ভালো চলছে।
সভাপতির বক্তব্যে এম মাঈনউদ্দিন মইনুল ‘শিশুদের জন্য বাংলাদেশ সিরাজগঞ্জ কমিউনিটি ভিত্তিক পুষ্টি প্রকল্প’র অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দেশে দারিদ্র্য হ্রাস ও উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ মানুষ এখনো খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। যাদের একটি বড় অংশই শিশু। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৩ শতাংশের ওজন কম। যাদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে কমিউনিটি ভিত্তিক প্রকল্প গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে প্রকল্প মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন সেন্টার ফর রিসার্স এণ্ড ডেভেলপমেন্ট (সিআরডি) ড. মো. মোখলেছুর রহমান। জিএনবি’র উপদেষ্টা ডা. আবু জামিল ফয়সেল, ভেটারনারী সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, ওয়াল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর (অপারেশন অ্যান্ড প্রোগ্রাম কোয়ালিটি) চন্দন জেড গোমেস, ডব্লিউএফপি’র প্রোগ্রাম পলিসি অফিসার নিগার দিলনাহার, রাড্ডা এমসিএইচএফপি নির্বাহী পরিচালক ড. নাসরিন আক্তার, লেখক ড. কাশফি পন্ডিত, এডিবি’র কারিগরি উপদেষ্টা আজিম উদ্দিন মোহাম্মদ প্রমূখ।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments