ডেস্ক রিপোর্ট : মহান বিজয়ের ৫১ বছর পূর্তিতে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গত ১৭ ডিসেম্বর শনিবার উত্তরাস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজন করে “জয়োল্লাস” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বিজয়ের গান, নাচ, আবৃত্তি, নাটক ও আলোচনায় অংশ নেয় গানের দল- সুরের পাখি, মৃদঙ্গম ললিতকলা একাডেমি, কিশোলয় ললিতকলা একাডেমি, নতুন কুড়ি, থিয়েটার অঙ্গন, কন্ঠশৈলী, প্রাণায়াম ও গীতাঞ্জলি একাডেমি’র শিল্পীরা।
বঙ্গবন্ধু মুক্তমঞ্চের উদ্যোক্তা ও গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আমিন মিঠু’র সভাপতিত্বে মহান বিজয়ের ৫১ বছর শীর্ষক আলোচনায় উত্তরা পূর্ব ও পশ্চিম থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব কুতুব উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকতা জনাব মোঃ জুলকার নাইন।
অনুষ্ঠানে নাট্যদল থিয়েটার অঙ্গনের ১৩ তম প্রযোজনা “নিঃশঙ্ক চিত্ত, সুউচ্চশির” নাটকের উদ্বোধনী মঞ্চায়ন করা হয়।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments