পাভেল ইসলাম মিমুল রাজশাহী : সারা দেশের মত রাজশাহী মহানগরীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৩ চলমান রয়েছে। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে,কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন এলাকায় দিনে ও রাতে উচ্চ স্বরে গান-বাজনা ও বিভিন্ন অনুষ্ঠান করে চলেছেন,যা কোমলমতি পরীক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগ বিঘ্নিত করছে এবং তাদের মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এটি একটি সামাজিক অপরাধ।পাশাপাশি রাজশাহী মহানগর পুলিশ আইন, ১৯৯২ ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আওতায় এটি আইনতঃ দণ্ডনীয়।
যারা আইন বহির্ভূতভাবে এ ধরনের কর্মকাণ্ড করছেন তাদেরকে এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও ভুক্তভোগী নাগরিকবৃন্দকে ৯৯৯ এ ফোন করে অথবা স্থানীয় থানায় অভিযোগ করে প্রতিকার গ্রহণের জন্য সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।
শব্দের তীব্রতা বর্ধক যন্ত্রের অপব্যবহার রোধে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments