প্রতাপ হোড়,সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটায় ফেসবুকে আত্মহত্যার ছবি আপলোড করে ও স্ট্যাটার্স দিয়ে এক যুবকের আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে পাটকেলঘাটার বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি বাইগুনি গ্রামের মিজান মোড়লের পুত্র মশিয়ার রহমান।
ফেসবুকে আত্মহত্যার ছবি পোস্ট ও স্ট্যাটাস দিয়ে মশিয়ার আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সেখানে তার দুই বছরের ছেলের মুখ না দেখতে পেরে আক্ষেপ করেন। পরে ঘরের ভেতরে আড়াই গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে।
সেখানে তিনি লিখেছেন “ যার টাকা নেই, তার কেউ নেই, বই আর শ^াশুড়ির জ¦ালাই বাধ্য হলাম, ছেলেটার মুখ টা দেখা হল না।”
পারিবারিক সুত্রে জানা যায়, ৩ বছর পূর্বে পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের আবুল কাসেমর কন্যাকে বিয়ে করে ওই যুবক। সে সাতক্ষীরা এক্সপ্রেসে হেলপারী করতো। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর ভালো ভাবেই কাটছিল তাদের জীবন। সম্প্রতি স্ব পারিবারিক দ্বন্দ্বের কারনে স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এরই সূত্র ধরে তার স্ত্রী পাটকেলঘাটা থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় আত্মহত্যার বিষটি নিশ্চিত করে জানান তদন্ত করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments