মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে ৮টি সরকারি শিশু পরিবারের ২৫ শষ্যা বিশিষ্ট শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়াও বিভাগীয় আন্ত: প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে রাজশাহীর পবা উপজেলার সরকারি শিশু পরিবার কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিজেকে বিশ্ব নেত্রী হিসেবে দেখাতে সক্ষমতা দেখিয়েছেন। তার সাহসে ও দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা ৭৫ এর ১৫ আগস্ট ঘটিয়েছে তারা স্বাধীনতা মানেনি ও বিশ্বাস করেনি। ১৫ আগস্ট ঘটিয়ে তারা সাময়িক জয়ী হলেও সেটা স্থায়ী নয়। আজ তাদের স্থান নেই।
তিনি বলেন, পৃথিবীতে যা কিছু সুন্দর তা থেমে থাকে না। প্রধানমন্ত্রী একের পর এক অসম্ভবকে সম্ভবে পরিণত করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজেদের পরিচয় ঘটাতে হয় ও এগিয়ে নিতে হয়। যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারে তারা কখনো হারতে জানে না, পরাজিত হতে পারে না। সত্যকে অস্বীকার করে কোন কিছু প্রতিষ্ঠিত হতে পারে না।
আমাদের সন্তানদেরকে আগামী দিনের জন্য মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যেতে হবে। রাজশাহী বিভাগের সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ ও তা বাস্তবায়নের জন্য তাগিদা দেন। এছাড়াও তিনি আগামী সংসদ নির্বাচনে রাজশাহীর কোন আসন যেনো বিএনপি জামায়াতের হাতে না যায় এবং বিজয়ী না হতে পারে সেদিকে নজর রাখতে হবে বলে জানান।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী।
স্টাফ রিপোর্টার: আগামী ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার ইসলামিক ফাউন্ডে ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
সব মন্তব্য
No Comments