বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১৮তম কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে গঠিত ১৯তম কেন্দ্রীয় কমিটি আজ ঘোষিত হয়েছে। ২৬ জানুয়ারি বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটি ছাত্র সমাবেশ হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে পরবর্তীতে টিএসসি অডিটোরিয়ামে এই আয়োজন স্থানান্তরিত করে এই কমিটি ঘোষণা করা হয়। ১৮তম কেন্দ্রীয় কাউন্সিলের মধ্যে দিয়ে গঠিত এই কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়। কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এর সঞ্চালনায় ছাত্র সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসু'র সাবেক সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেদ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইমরান হাবিব রুমন, সাবেক সভাপতি, কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ, সদস্য সচীব শোভন রহমান প্রমুখ। সমাবেশ শুরুর পূর্বে একটি সুসজ্জিত র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যে সমাবেশ স্থলে এসে শেষ হয়।
সমাবেশ শেষে বিগত ১১-১৪ ডিসেম্বর টিএসসি'র শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত ১৮তম কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে মুক্তা বাড়ৈকে সভাপতি ও শোভন রহমানকে সাধারণ সম্পাদক করে গঠিত ১৯তম কেন্দ্রীয় কমিটিকে পরিচয় করিয়ে দেন সভাপতি আল কাদেরী জয়।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments