উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৭ নং বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে ১৫ এপ্রিল শনিবার সকাল ১০টায় হস্তিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তন কেন্দ্রে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত অগ্রপথিক এর উদ্যোগে দরিদ্রদের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন শিকদারের সভাপতিত্বের বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউছুব হাওলাদার, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার,বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সরদার মনির,বীর মুক্তিযোদ্ধা মোঃআলাউদ্দিন হাওলাদার ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মাইনুল ইসলাম, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কাজী, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক মাস্টার, বিশিষ্ট ক্রীড়াবিদ আব্বাস হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মেহেদী হাসান আল আমিন,কোষাধ্যাক্ষ মোঃ মাহাতাব হোসেন, আসাদুজ্জামান সজিব, মোঃ মশিউর রহমান,মোঃ পারভেজ সরদার, মোঃ ইয়াসিন। এসমায় এলাকার ২০০ জন দরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গির বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাস্তা নির্মাণসহ প্রায় ১৪ লক্ষ টাকার উনয়নমূলক কর্ম সম্পন্ন করে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments