ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকে হাজী আলম মিয়া (৬০) নামে এক
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মুন্সি পাড়ার নিজ ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলম মিয়া মুন্সি পাড়ার ওয়াহেদ আলীর ছেলে ও ফান্দাউক বাজারের ব্যবসায়ী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আলম মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মানপুর গ্রামের আমেনা বেগমকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই সন্তান নেয়া নিয়ে দাম্পত্য জীবনে তাদের বিরোধ তৈরি হয়। এ নিয়ে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকায় কিছুদিন আগে আমেনা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় আলম মিয়া আদালতে মামলা করেছিলেন।
গত চার দিন আগে আত্মীয় স্বজনের সহযোগিতায় মিমাংসা হলে আলম ও আমেনা এক সাথে বসবাস শুরু করেন। এর পরপরই ঘটে এই হত্যার ঘটনা। নিহতের বড় বোন আউলিয়া বেগম জানান, বুধবার সকালে আলম মিয়া ঘুম থেকে না উঠায় তারা সন্দেহ করেন। দুপুরে ঘরের পিছনে গিয়ে দেখেন টিনের চালা ভাঙা। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রক্তাক্ত লাশ দেখতে পান। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহার ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তবে হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments