স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, সারাদেশ দূর্নীতিতে ছেয়ে গেছে। বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। সরকারের এদিকে কোনো নজর নেই। নজর শুধু বিএনপি দিকে। কারণ, দূর্নীতিবাজরা তাদের রক্ষা করবে আর জনতা অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাবে। বিএনপি হচ্ছে জনগণের দল। তাই সরকার দূর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত।
তিনি বলেন, বিএনপির একটি সমাবেশ ডাকলেই ওবায়দুল কাদেরের মাথা নষ্ট হয়ে যায়। অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এতে তাদের কোনো মাথা নেই।
রবিবার কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সালেহ, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ময়নার বাসভবনে গিয়ে পরিবারের প্রতিটি সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এরপর ৪৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন এর অসুস্থ মাকে দেখতে ধোলাইখাল যান সালাম।
সালাম বলেন, অতীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিজেরাই নৈরাজ্য, নাশকতা, সন্ত্রাস, ভাংচুর, জ্বালাও-পোড়াও করে তার দায় আওয়ামী লীগ সরকার বিএনপির ওপর চাপানোর চেষ্টা করার পর সব গোমর দেশের জনগণ এবং বিদেশীদের সামনে ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে। গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য ওবায়দুল কাদের সাহেবরা নানা কারসাজি করে যাচ্ছে। গত ২৮ অক্টোবর সমাবেশের প্রাক্কালে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে হেফাজতের পরিণতি হবে, অর্থাৎ হেফাজতের আলেম-ওলামাদের রক্তে ঢাকার রাস্তা যেমন ডুবিয়ে দেয়া হয়েছিল, ঠিক তেমনি পরিণতি করবেন বলে হুমকি দিয়েছিলেন ওবায়দুল কাদের। আর দেশবাসী সেটি স্বচক্ষে দেখলো যে কি ভয়ংকর পরিণতি ঘটানো হয়েছিল ওবায়দুল কাদের এবং তাদের সাজানো আইন শৃঙ্খলা বাহিনী।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, ওয়ারী থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক কমিশনার হাজী লিয়াকত আলী, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢালী মামুনুর রশীদ অপু, ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো: মাহবুবুর রহমান, ৪৫ ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মোল্লা, ৪৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মুসলেমউদ্দীন মুসা, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেনসহ প্রমূখ।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments