ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (০৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আগত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ০৭ নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল (৩৫) ২। ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম রন্টি (২৭) ৩। আওয়ামী লীগ কর্মী মোঃ হান্নান মিয়া (৫০) ৪। ছাত্রলীগ নেতা শাহিদ কাজী (২২) ৫। ছাত্রলীগ নেতা রাজীব শিকদার (১৯) ৬। ছাত্রলীগ নেতা রায়হান পাইক (২১) ৭। ছাত্রলীগ নেতা রবিউল মিয়া (২১) ৮। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইসলাম বেপারী (৪৫) ৯। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪২) ১০। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পৌর যুবলীগের ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ গোলাম মোহাম্মদ সুজন (৫০) ও ১১। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সহ সম্পাদক রাকিব হোসেন জমাদার (৩১)।
ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টায় ডিবি রমনা বিভাগের একটি টিম হাতিরপুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চঞ্চল মিয়া, রাশিদুল ইসলাম রন্টি, মোঃ হান্নান মিয়া, শাহিদ কাজী, রাজীব শিকদার, রায়হান পাইক ও রবিউল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসে লোকজন সংগ্রহ করত এবং বিভিন্ন ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতো। এছাড়াও গ্রেফতারকৃতরা গোপনে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করতো।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ০৯:৪৫ মিনিটে ডিবি ওয়ারী বিভাগ ওয়ারী থানার হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইসলাম বেপারীকে ও রাত ০৯টায় ডেমরা থানা এলাকা থেকে মো: মাহফুজুল হককে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ০৯:২৫ ঘটিকায় ডিবি মিরপুর বিভাগের একটি টিম শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ গোলাম মোহাম্মদ সুজনকে গ্রেফতার করে।
অন্যদিকে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাকিব হোসেন জমাদারকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments