ডেস্ক রিপোর্ট: আগেই সুপার ফোর থেকে ছিটকে পড়লেও ভারতের ঘাম ঝড়িয়েছে ওমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে আবুধাতিতে নিয়ম রক্ষার ম্যাচে ভারতের সামনে শক্ত দেয়াল হয়ে দাঁড়ায় ওমান। অবশ্য শেষ পর্যন্ত ২১ রানে জয় তুলে নেয় ভারত। তবে তার আগে ভারতকে রীতিমত কম্পন ধরিয়েছে ওমান।
টসে জিতে আবুধাবির লম্বা ভাউন্ডারির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে ওমান ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ সংগ্রহ করে ওমান। খেলার শুরুতেই বল হাতে ভারত বিপাকে পড়ে যায় তুলনামুলক দুর্বল প্রতিদ্বন্দী ওমান। কোন ভাবেই উইকেট নিতে পরছিলনা ভারতীয় বোলাররা। এযেন হঠাৎ কোন শক্ত প্রতিদ্বন্দী মাঠে কঠিন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। শেষ দিকে গতি বাড়িয়ে ঝড় তুলেছে ওমান। ভারতের মত শক্তিশালী দলকে চমকে দিয়েছে। কপালে ভাঁজ পড়েছিল খোদ অধিনায়কের। বারবার ক্যামেরা তার দিকে চলে যায়। আর তার চিন্তিত মুখটি ভেসে ওঠে টিভির স্কীনে। শেষ মুহূর্তে অভিজ্ঞতার কাছে পেরে ওঠেনি ওমান। জয় তুলে শেষ হাসি হেসেছে ভারত ।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments