ডেস্ক রিপোর্ট: লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী) গ্রামের নিখোঁজ হওয়া কবিরাজ জাফর আহাম্মদ (৬৫) এর সন্ধান করছে পিবিআই। কবিরাজ জাফর আহাম্মদ গত দেড় বছর পূর্বে নিখোঁজ হলেও অদ্যাবধি তার সন্ধান মিলেনি।
মামলা সূত্রে জানা যায়, জাফর আহাম্মদ (৬৫), পিতা- মৃত আনা মিয়া, সাং-পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী), থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর কবিরাজী করেন। তিনি প্রতিদিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টা ঘর হতে বের হয়ে রামগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় আসা যাওয়া করতেন। প্রতিদিনের ন্যায় গত ০২ জুলাই ২০২২ইং তারিখ সকাল ০৮.৩০ টায় বাড়ী হতে করিবাজী চিকিৎসা করার জন্য বরে হয়ে আর ফেরত আসে নাই। তার ছেলে তোফায়েল আহম্মদ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে রামগঞ্জ থানার জিডি নং- ১৩৬, তাং-০৩/০৭/২০২২ ইং মূলে নিখোঁজ ডায়রী করেন। পরবর্তীতে তোফায়েল আহম্মদ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন (মামলা নং- ১৯, তাং- ২৫/০৭/২০২২ ইং)। মামলাটি তদন্তকালে থানা পুলিশ ভিকটিমের কোন সন্ধান পায় নাই। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই’তে ন্যাস্ত হওয়ার পর থেকে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিদুল আলম, পিবিআই নোয়াখালী জেলা মামলাটি তদন্ত করছেন। মামলাটির রহস্য উদঘাটনের জন্য ভিকটিমের সন্ধান পাওয়া অত্যান্ত জরুরী।
এমতাবস্থায়, ভিকটিমের সন্ধানের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে পিবিআই নোয়াখালী জেলা।
ভিকটিমের শারীরিক বর্ণনাঃ
১। নাম ও বয়সঃ জাফর আহাম্মদ (৬৫)
২। পিতার নামঃ মৃত আনা মিয়া
৩। ঠিকানা ও পেশা: সাং-পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী), থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর, পেশা- কবিরাজ।
৪। পোষাকঃ লুঙ্গি, লাল রংয়ের চেক শার্ট।
৫। হারানোর তারিখ: ০২/০৭/২০২২ইং তারিখ সকাল ০৮.৩০ ঘটিকা হইতে বিকাল ০২.০০ ঘটিকার মধ্যে
৬। নিখোঁজ হওয়া ব্যক্তির সর্বশেষ অবস্থানঃ নিজ বাড়ী।
৭। উচ্চতা ও শারীরিক গঠন, মুখমন্ডলঃ উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, শারীরিক গঠন- মাঝারী, মুখমন্ডল- লম্বাটে, মুখে দুই ইঞ্চি পরিমান কাচাপাকা দাড়ি, গোফ আছে।
৮। চুল ও গায়ের রং: কালো।
৯। ভাষাঃ লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে।
১০। শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেনী পর্যন্ত।
যোগাযোগঃ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিদুল আলম, পিবিআই নোয়াখালী জেলা, মোবাইলঃ ০১৭৯১—৬৩২৪৪২।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments