সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডকে সাভার পৌরসভার সাথে অন্তর্ভুক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে ও ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত রেখে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় এ মানববন্ধন করেছে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্ব সাধারণ।
এ সময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাপাইন নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সাভার থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
মানববন্ধন থেকে বক্তারা জানান, একটি কুচক্রী মহল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে পৌরসভার অন্তর্ভুক্ত করার পায়তারা করছে। এ মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। বক্তারা আরও বলেন, ৩নং ওয়ার্ডের এলাকবাসী ইউনিয়নে আছে ইউনিয়নেই থাকতে চান। এ ওয়ার্ডকে পৌরসভায় অন্তর্ভুক্ত করলে এলাকাবাসী আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments