ঐকমত্য কমিশনের জরুরী সভা
স্টাফ রিপাের্টার: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আজ বুধবার বিকেলে ঐকমত্য কমিশনের জরুরী সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে গণভোট প্রশ্নে তাঁর (প্রধান উপদেষ্টার) রুলিং দাবি করলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গণভোট কি নভেম্বরে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচনের সাথে একইসঙ্গে ফেব্রুয়ারিতে হবে সে নিয়ে কয়েকটি দলের অনঢ় অবস্থানের প্রেক্ষিতে মঞ্জু এ আহ্বান জানান।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভাটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। প্রধান উপদেষ্টা ছাড়াও বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ ও ৩২ টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান ও দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক অংশ নেন।
মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন আকস্মিকভাবে এই সভা আহবান করায় আমরা কিছুটা বিচলিত হয়েছিলাম, প্রধান উপদেষ্টার ক্লান্ত মুখাবয়ব দেখে আরও দুশ্চিন্তা তৈরী করেছিলো। কিন্তু পরক্ষণে তাঁর স্বভাবসুলভ হাসি আমাদেরকে আশ্বস্ত করেছে। কমিশনে সকল রাজনৈতিক দলের সৌহার্দ্যপূর্ণ আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই হলের ভেতরে সবাই খুব সংহতি ও আন্তরিক পরিবেশে কথা বলেন কিন্তু বাইরে মিডিয়ার সামনে যখন কথা বলেন তখন মনেহয় যেন, আমাদের মধ্যে অনেক বিভেদ। তিনি ভেতরে-বাইরে ভারসাম্য বজায় রাখার অনুরোধ করেন। কোন দলের নাম উল্লেখ না করে তিনি বলেন প্রধান উপদেষ্টাকে কখনো এ দল চাপ দেয়, কখনো ঐ দল চাপ দেয়, ফলে মনে হয় তিনি একবার এক পক্ষের কথা শুনছেন। মঞ্জু আরও বলেন, যেহেতু সকল পক্ষের কথা শেষ এবং এখনো কিছু মতপার্থক্য আছে সেহেতু শেষ সিদ্ধান্তটা জনগণের পক্ষ থেকে আপনি জানিয়ে দিন, আশাকরি সবাই মেনে নেবে। জুলাই জাতীয় সনদকে আগামীদিনের রাজনীতির গতি নির্ধারণকারী সনদ আখ্যা দিয়ে তিনি বলেন এই সনদের কিছু অংশে যারা নোট অব ডিসেন্ট দিয়েছেন আশাকরি তারা শেষ পর্যায়ে এসে হলেও কিছুটা নমনীয় হবেন।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments