উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‘উজিরপুর প্রেসক্লাব’। সোমবার ২৩ জানুয়ারি সকাল ১০ টায় প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন মোল্লা, সহ-সভাপতি নুরুল ইসলাম, সৈয়দ নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ এমদাদুল কাসেম সেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির শরীফ, রবিউল ইসলাম প্রমুখ ।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments