স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, স্বাধীনতার ৫১ বছরে এসেও আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি জাতির জন্য লজ্জাজনক। যেখানে সারাবিশ্বে যে কোনো জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়, সেখানে আমরা এখনো এককাতারে না দাড়িয়ে বিভক্ত হয়ে পড়ছি, যা স্বাধীনতার চেতনার সাথে সাংঘর্ষিক।
রবিবার (২৬ মার্চ) বিকেলে জাপার কাকরাইল কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা তারেক আদেল, সারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, মো. শাহজাহান, আবুল বাসার প্রমুখ।
বাবলা বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন ছিলো দারিদ্রমুক্ত, বৈষম্যহীন উন্নত সমৃদ্ধশালী গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রয়াত পল্লীবন্ধু এরশাদ সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে কাজ করে গেলেও অন্য সরকারগুলো হেঁটেছে বিপরীত পথে। এখনো দেশের মানুষকে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে। লড়াই করতে হচ্ছে উদার গনতান্তিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আর আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বে আগামী দিনে সেই সংগ্রাম জোরদার করবে জাতীয় পার্টি।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments