ডেস্ক রিপোর্ট: সারাদেশের সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদার বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবিসহ বেশকিছু দাবি জানিয়েছেন-বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এক বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিপিজেএফ নেতৃদ্বয় বলেন, সারাদেশের সাংবাদিকদের স্বার্থে দাবি ও মর্যাদা আদায়ে আমরা মাঠে রয়েছি। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও সাংবাদিক সমাজ ও সাংবাদিকতা এখনও সুরক্ষিত নয়। বিশেষ করে তৃণমূলের সাংবাদিকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাই সুরক্ষায় সরকারকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশন করায় অন্তর্বতীকালিন সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাই এই গণমাধ্যম সংস্কার কমিশন একজন সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা কি হবে তা নির্ধারণ করতে হবে। এছাড়াও অশিক্ষিত বা অপেশাদার কোন ব্যক্তি যাতে এই মহান পেশায় আসতে না পারে, সে জন্য কঠোর নীতিমালা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। একটি জাতীয় ডাটাবেজ করে সারাদেশে কতজন সাংবাদিক আছে, তার তালিকা রাখারও দাবি জানাচ্ছি।
দাবিসমূহ হলো- সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। মাধ্যমিক পর্যায় থেকে সাংবাদিকতা একটি অধ্যায় চালু করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা-মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে। সারাদেশে হরতাল ও অবরোধ অথবা সংঘর্ষের ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য ঝূঁকিভাতা প্রদান করতে হবে। কোনো সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ালে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এই ১৫ বছরে যত সাংবাদিকদের নামে মিথ্যা হয়েছে, সেইসব মামলার বাদীকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জুলাই অভ্যুথানে যেসব সাংবাদিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সেই মামলা প্রত্যাহার সহ বাদীকে শাস্তির আওতায় আনতে হবে। প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের অনুকুলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে। যেকোনো মামলায় দোষী প্রমাণিত হওয়ার আগে কোনো সাংবাদিককে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। পাশাপাশি গণমাধ্যম ওয়েজবোর্ড অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments