মোঃ মহশীন আলী, রংপুর অফিস: বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ন এক আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁওয়ে দেশের অন্যতম পত্রিকা "দৈনিক আলোকিত সকাল" এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) শহরের টিএফসি হোটেলে অনুষ্ঠিত আলোকিত সকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭১ টিভি'র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আবু তোরাব মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনিকা মল্লিক, অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম। এছাড়াও আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এটিএন নিউজ এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এমএ সামাদের সঞ্চালনায় দৈনিক আলোকিত সকাল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ মুনসুর আলী'র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, দৈনিক আলোকিত সকাল পত্রিকা ৭ম বছর পদার্পণ করেছে। এই অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক আলোকিত সকাল আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। দৈনিক আলোকিত সকাল যেভাবে দেশের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে, সেই ভাবে সকল মিডিয়ার এগিয়ে আসা উচিত। আলোচকগণ পত্রিকাটির সাফল্য এবং পাঠক প্রিয়তা বৃদ্ধিসহ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি'র সাফল্য কামনা করেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments