স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ এবং সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ, জাতীয় কৃষক জোট, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট, জাতীয় আইনজীবী পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
আজ ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৪টা মহানগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের সাধারণ সম্পাদক জনাব শিরীর আখতারের সভাপতিত্বে এ যৌথ প্রতিনিধিসভায় উপস্থিত ছিলেন জাসদ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় কমিটির ঢাকায় অবস্থানকারী সদস্যবৃন্দ এবং মহানগর কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় জাসদ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আগামী ১৩ জুলাই ২০২৪ দলের ঘোষিত দুনীর্তি—লুটপাট—রাঘব বোয়ালদের গ্রেফতার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধ করার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৬ জুলাই ২০২৪ বিকাল ৪টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা এবং ২১ জুলাই ২০২৪ বিকাল ৪টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে মৃত্যুঞ্জয়ী সেক্টর কামান্ডার, মহান জাতীয় বীর জাসদ নেতা, ৭৫ এর ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুথান মহানায়ক আজন্ম বিপ্লবী কর্নেল আবু তাহের বীরউত্তম’কে সাজানো মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা দিবসে আগামী ২১ জুলাই ২০২৪ তাহের দিবসে কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হয়। সভায় ঢাকা মহানগরে জাসদ ও সহযোগী সংহঠনসমূহের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে যৌথ সমন্বিত উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত হয়।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments