স্টাফ রিপোটার: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জমজমাট আয়োজনে পালিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠান আয়োজন শুরু হয় সকাল ১০ টায় একাডেমির নন্দনমঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল শিল্পী/কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী একাডেমির কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। এর পরে ৪৯ বছরের শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের কার্যক্রমের উপর ১০ দিনব্যাপী চলা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাপরিচালক। জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলা এ প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকালের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টা থেকে। পরে একাডেমির শিল্পী/কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।শিশুদের বিভিন্ন পরিবেশনা ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী মুগ্ধ করে দর্শকদের।
বিকেলের আয়োজনে ৫টা বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার গেট দিয়ে প্রদক্ষিণ করে জাতীয় চিত্রশালার গেট দিয়ে একাডেমি চত্ত্বর প্রদক্ষিণ করে নন্দনমঞ্চে শেষ হয়। বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভা যাত্রায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, সম্মানিত সচিব আবুল মনসুর এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও একাডেমির সকল শিল্পী/কর্মকর্তা ও কর্মচারী।
বিকেলে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি , বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব মো: আবুল মনসুর।
একক সঙ্গীত, পালাগান, সমবেত সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, যাত্রাসহ নানান পরিবেশনা চলে। উল্লেখ্য যে শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের ৪৯ বছরের কার্যক্রমের নান্দনিক প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১০ দিনব্যাপী এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments