ডেস্ক রিপোর্ট: বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ক্রিশ্চিয়ান এইড ও আরডিআরএস বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামের একতা কনসোর্টিয়ামে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট/সোশ্যাল স্টাডিজ/ ম্যানেজমেন্ট/ হিউম্যানিটারিয়ান স্টাডিজ/সোস্যাল স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় হিউম্যানিটারিয়ান প্রোগ্রামে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর ম্যানেজারিয়াল পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা প্রোগ্রাম নিয়ে জানাশোনা থাকতে হবে। ওয়াস, প্রটেকশন, লাইভলিহুড, ডিআরআর, সোশ্যাল কোহেশন ইন ক্যাম্প বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২,২০,০০০-২,৪০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এর সঙ্গে বোনাস ও মুঠোফোন বিল দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। এই লিংকে আবেদনপদ্ধতির ভিডিও টিউটোরিয়াল দেখা যাবে। আবেদন করতে কোনো সমস্যা হলে rafiq_islam@caritasbd.org বা anita@caritasbd.org ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ম্যানেজার (গ্র্যান্টস কো-অর্ডিনেশন) মো. রফিকুল ইসলামের মেইল rafiq_islam@caritasbd.org বা হেড অব হিউম্যান রিসোর্স অনিতা মার্গারেট রোজারিওর মেইলে anita@caritasbd.org যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২২।
প্রথমআলো
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments