মো.পাভেল ইসলাম রাজশাহী:রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ৩২ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৫৯৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট।
নয়টি উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ভোট অনুযায়ী জানা যায়,গোদাগাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ভোট পেয়েছেন ৬৮ টি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতারুজ্জামান আখতার পেয়েছেন ৭৪ ভোট, দুর্গাপুরে মীর ইকাবল পেয়েছেণ ৫৫ ভোট, আখতার পেয়েছেন ৫১ ভোট, পুঠিয়ায় মীর ইকবাল পেয়েছেন ৪৫ ভোট, আখতার পেয়েছেন ৪৯ ভোট, তানোনে মীর ইকবাল পেয়েছেন ৭৩ ভোট, আখতার পেয়েছেন ৪৪ ভোট, চারঘাটে মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতার পেয়েছেন ৪২ ভোট, পবায় মীর ইকবাল পেয়েছেন ৮১ ভোট, আখতার পেয়েছেন ৮৮ ভোট, বাঘায় মীর ইকবাল পেয়েছেন ৭১ ভোট, আখতার পেয়েছেন ৪৯ ভোট, মোহনপুরে মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতার পেয়েছেন ৪৫ ভোট এবং বাগমারায় মীর ইকবাল পেয়েছেন ১১২ ভোট ,আখতার পেয়েছেন ১২১ ভোট।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হওয়ায় মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments