কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুযাখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কবিগান। শ্রী শ্রী লোকনাথ বাবার পাদুকা উৎসব উপলক্ষে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বিষকানি গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনি ও রবিবার এই দু’দিন ব্যাপী মন্দীর আঙ্গীনায় কবিগান পরিবেশন করেন দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল উজ্জ্বল সরকার ও কবিয়াল মিল্টন সরকার। তাদের যুক্তিতর্ক সহস্রাধিক ভক্ত শ্রবন করেন। মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে পাদুকা উৎসবের সূচনা করা হয়। এরপর লোকনাথের পাদুকা স্নান, পাচালী পাঠ, আলোচনা সভা সহ নানা আচার অনুষ্ঠান পালন করা হয়েছে। এছাড়া আগত ভক্তদের অন্নপ্রসাদ ভোজন করানো হয়।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments