স্টাফ রিপোর্টার: একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে বিশেষ কমিটি গঠনের দাবি জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতি নেতৃবৃন্দ। তারা বলেছেন, একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়েছে। অথচ সাংবাদিক হত্যা ও নির্যাতনের পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক, অর্থদাতাসহ অন্যান্যরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক মানিক সাহার সুহৃদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ সব কথা বলেন তারা। সিনিয়র সাংবাদিক আশীষ কুমার দে’র সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও সাবেক নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ, সাংস্কৃতিক সংগঠক পুলক রাহা, বাপার যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার-প্রকাশনা সম্পাদক সুশান্ত সাহা ও সাবেক কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, হকার্স নেতা সেকান্দার হায়াৎ, সাংবাদিক সমীরণ রায় প্রমূখ।
সাংবাদিক মানিক সাহা খুনের মামলার পুনঃতদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করে সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মানিক সাহা নিজেও জানতেন, তিনি যেভাবে সত্যের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছেন তার উপর আক্রমণ আসবে। তবে তিনি কখনোই মৃত্যুর ভয়ে ভীত ছিলেন না। যারা মানিক সাহার মতো সাংবাদিকদের হত্যা করে তারা সত্যের শত্রু। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ১৬ বছরের সকল গুম-খুনের বিচারের ঘোষণা দিয়েছে। আমরা অবশ্যই এই উদ্যোদের সঙ্গে একমত। তবে শুধু ১৬ বছরের করলেই হবে না। এর আগের সরকারের আমলের সকল হত্যা ও অপরাধেরও বিচার করতে হবে।
মানিক সাহা হত্যাকাণ্ডের পরিকল্পকারীদের উন্মোচন করতে সরকারের নীতি-নির্ধারকদের হস্তক্ষেপ দাবি করেন সাবেক ছাত্র নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, মানিক সাহা আমৃত্যু জনমুখী সাংবাদিকতা করেছেন, মুক্তিযুদ্ধ ও সমতার পক্ষে আপোষহীন ছিলেন। অথচ তার হত্যাকাণ্ড মামলার বিচারের নামে প্রহসন করা হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে চাঞ্চল্যকর ওই মামলার পূনঃতদন্ত হতে হবে।
সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল বলেন, সাংবাদিক হত্যার কোন বিচার হবে না, এমনই অলিখিত নিয়ম চালু হয়েছে। শুধু মানিক সাহা নয়, সাগর-রুনিসহ অন্যান্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার হয়নি। এখনো সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। যে কারণে সুস্থ্য সাংবাদিকতা বাধাগ্রস্থ হচ্ছে। সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিক হত্যাকান্ডের বিচারে বিশেষ কমিটি গঠনের আহবান জানিয়ে আইনজীবী নেতা হাসান তারিক বলেন, আইন অন্যায্য হলে সুষ্ঠু বিচার অসম্ভব। মানিক সাহাসহ অনান্য সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের পেছনে আইনের সীবাবদ্ধতা ও সঠিক প্রয়োগের অভাবই দায়ী। বর্বর ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে দুর্বৃত্তদের বোমা হামলায় মানিক সাহা নিহত হন। সমাবেশের শুরুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments