সহকারী হাইকমিশনার
রাজশাহী অফিস: বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ সহজ করতে শিগগিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মনোজ কুমার, রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার।
শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হিমায়েতপুরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার বিষয়ে কাজ চলছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে মানুষের যাতায়াত বাড়ানোর লক্ষ্যে টুরিস্ট ভিসা চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সৎসঙ্গ আশ্রমের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি আশ্রমের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিসা কার্যক্রম সহজীকরণ হলে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশন রাজশাহী বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments