রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ গিয়াসউদ্দিন এর সাথে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর ) দুপুরে নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয় এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো: অলিদুজ্জামান আলোচনায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো: ইসহাক মিয়া , সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি এম এম এ রেজা পহেল। অন্যান্যদের মধ্যে দৈনিক তৃতীয় মাত্রার নুর রহমান তুষার, ডেইলি অবজারভারের আরিফ খান, দৈনিক কাগজ এবং দৈনিক পর্যবেক্ষণ এর সাংবাদিক রাজু ভূঁইয়া, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের শাকিন শাহ, দৈনিক ভোরের আওয়াজের মো: রবি মিয়া, দৈনিক আই বার্তার সৈকত মিয়া, হাওরটিভির ফয়সাল আহম্মেদ, ফটোসাংবাদিক মনির হোসাইন প্রমুখ।
মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, মাদক,জুয়া, চোরা কারবারি প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাংবাদিকদের গুরুত্বপূর্ণ আলোচনা লিপিবদ্ধ করেন।
তিনি বলেন, আমি সরকারের নির্দেশনা সঠিক ভাবে মেনে উপজেলা পরিষদ পরিচালনা করা ,এ উপজেলার উন্নয়ন এবং জনসাধারনের সকল প্রকার সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার চেষ্টা করবো। এ কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments