ডেস্ক রিপোর্ট: পুলিশের পরবর্তী মহাপরিদর্শক হতে যাচ্ছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ খবর জানা গেছে। তিনি আইজিপি হলে র্যাবের ডিজি হতে পারেন পুলিশের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। দুজনের নামের প্রস্তাবই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে সূত্র জানায়। আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র্যাবের ডিজি হওয়ার আগে সিআইডির প্রধান ছিলেন। বিসিএস (পুলিশ) ৮ম ব্যাচের কর্মকর্তা তিনি। আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
গত বছরের ১০ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। র্যাবের সাবেক ডিজি হিসেবে বেনজীর আহমেদও নিষেধাজ্ঞার মধ্যে পড়েন। বর্তমান ডিজি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ওপরও এ নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেই জাতিসংঘে পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আইজিপি বেনজীর আহমেদ।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments