ডেস্ক রিপোর্ট: “মায়ের কান্না” নামক একটি সংগঠনের সদস্যবৃন্দ তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করতে গেলে তিনি তাদের কথা না শুনে বরং তাদের এড়িয়ে যান। পিটার হাসের এ আচরণকে বিশিষ্টজনেরা কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত আচরণ হিসেবে দেখছেন , যা কিনা ভিয়েনা কনভেনশনের ( ১৯৬১) পরিপন্থী ।
আজ অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান স্বাক্ষরিত বিশিষ্টজনরে পক্ষে এক বিবৃতিতে আরও বলেন, একই সাথে তাঁর এ ধরনের আচরণ কূটনৈতিক দায়িত্বের পর্যায়ে ফেলা যায় কিনা, নাকি এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি জড়িয়ে পড়লেন এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দলের পক্ষভুক্ত হলেন কিনা এ নিয়ে দেশের জনগণের মনে প্রশ্নদেখা দিয়েছে । উল্লেখ্য সামরিক শাসক জিয়াউর রহমানের শাসনামলে ‘সেনাবিদ্রোহ’ দমনের নামে শতশত সেনা সদস্যদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল । ১৯৭৭ সালের ৯ অক্টোবর থেকে মাত্র কয়েকদিনের মধ্যে ১১০০ থেকে ১৪০০ জন সেনা সদস্যকে কারাগারের অভ্যন্তরে গণহারে ফাঁসি দেওয়া হয়েছিল। সে হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সে সকল শহীদ পরিবারের সদস্যরা সংগঠিত হয়েছেন ‘মায়েরকান্না’ নামে একটি সংগঠনের ব্যানারে। গতকাল পিটার হাস তাদের কাছ থেকে স্মারক লিপি গ্রহণ করলে কেউ তাকে পক্ষপাতপূর্ণ আচরণের দায়ে অভিযুক্ত করতে পারতেন না। মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের শিষ্টাচার বর্হিভূত পক্ষপাতমূলক আচরণের তীব্র সমালোচনা করেছেন , এটাকে দু:খজনক ও অনিভিপ্রেত বলে উল্লেখ করেছেন নিম্নবর্ণিত বিশিষ্ট নাগরিকগণ ।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments