ডেস্ক রিপোর্টঃ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থামাতে না পারা সরকারের ব্যর্থতা। দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়েই চলছে। কোনভাবেই সরকার এর দায়ভার এড়াতে পাওে না।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। সরকার এই অসাধু সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। অসাধু ব্যবসায়ীদের কারণে চরম দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
আজ শনিবার বিকেলে রাজধানীর শ্যামপুরের বালুর মাঠে ৫৯ নং ওয়ার্ড জাপা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলা বলেন, সরকার বলছে- মানুষের গড় আয় আড়াই হাজার ডলার অতিক্রম করেছে। অথচ সামান্য তেল কেনার জন্য টিসিবির পণ্যের ট্রাকের পিছনে শতশত মানুষ ছুটছে। যা জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটা আমাদের জন্য লজ্জাজনক।
সুলতানা আহমেদ লিপির সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, জাপা চেয়ারম্যানের উপদেস্টা জহিরুল আলম রুবেল, যুগ্ম-মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, শেখ মাসুকুর রহমান, সুজন দে, কেন্দ্রীয় নেতা এমএ সোবহান, শামসুজ্জামান কাজল, ইব্রাহিম মোল্লা, ডিকে সমির প্রমুখ। সম্মেলনে সুলতানা আহমেদ লিপিকে সভাপতি, মো. স্বাধীন সাধারণ সম্পাদক এবং শহর আলী শওকতকে সাংগঠনিক সম্পাদক কওে ১০১ সদস্য বিশিষ্ট ৫৯ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments