এস. এম ছাব্বির হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় ফেইথ ইন অ্যাকশন-মুক্তির আহ্বান প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেইন ইন অ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক টিটু পিনারুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি প্রনতি কস্তা। এসময় বক্তারা শিশু শ্রম বন্ধ, শিশুদের সুরক্ষা, বাল্য বিবাহ বন্ধে কিশোরীদের সমন্বয়ে শক্তিশালী নেটওয়ার্কিং মাধ্যমে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ ও শিশু কিশোরীদের উন্নয়নে সকলকে অবদান রাখার আহ্বান জানান।
এসময় গুচ্ছ পর্যায়ের সংগঠন, শিশু সুরক্ষা কমিটি,শিশু কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি, সরকরি অফিসার ও অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments