ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পর একই সাথে ৪ সন্তান প্রসব করেছেন রিপা বেগম (২৩) নামের এক প্রসূতি। সোমবার রাতে জেলা শহরের জেল রোডস্থ লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে নবজাতকদের প্রসব হয়। রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। নবজাতকদের ১জন ছেলে ও বাকী ৩জন মেয়ে। গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানা জানান, এর আগে গত বছর প্রসূতির একটি শিশু প্রসবের সময়ই মারা যায়। এরপর গর্ভবতী হওয়ার প্রথম থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। বিকেলে প্রসব ব্যাথা উঠলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তাকে নরমাল ভাবে প্রসবের চেষ্টা করা হয়। নরমালে সে একটি কন্যা শিশু প্রসব করার পর তার আর লেভার পেইন বাড়েনি। পরবর্তীতে সিজারিয়ান করে দুটি কন্যা ও একটি ছেলে শিশুর জন্ম হয়। আল্ট্রাসনোগ্রাফিতে এসেছিল গর্ভে ৩টি শিশু, কিন্তু আমার ধারণা ছিল ৪টি হবে। অবশেষে আল্লাহতালার রহমতে তা ই হলো। মা ও শিশুরা সবাই ভাল আছে।
৪ নবজাতকের পিতা সাগর আলী বলেন, আমি বিদেশে থাকতাম। পরবর্তীতে দেশে ফিরে কৃষি কাজ করি। দীর্ঘ দিন বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি। পরে গত ২ বছর আগে আমার স্ত্রী গর্ভবতী হয়ে প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের দীর্ঘ ১০ বছর পর এখন ৪টি বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল, তাতে আমি অনেক খুশি।
ডাক্তান শারমিন সুলতানা জানান, বর্তমানে মা ও শিশুগুলো সুস্থ রয়েছে। তবে ওজন কম হওয়ায় শিশুগুলোকে ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতালে ইনকিউভেটরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments