তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তালা উপজেলার মাগুরা ইউনিয়ন শাখার কর্মী সভা ১১ অক্টোবর মঙ্গলবার বিকালে মাগুরা আইডিয়াল মহিলা কলেজে কমরেড আফাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুজায়েত।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড ফাহিমুল হক কিসলু উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রফিকুল ইসলাম জেলা কমিটির সদস্য কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হিরন্ময় মন্ডল, খেতমজুর নেতা হাফিজুররহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন অবিলম্বে গরীব মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা ও পেনশন স্কীম চালু করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি জামাত,বিএনপির ষড়যন্ত্র রুখে দিতে হবে। কৃষক শ্রমিক মেহনতি মানুষের সংগ্রামকে এগিয়ে নিতে গণসংগঠনকে নিজস্ব শক্তি ও ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। এলক্ষ্যে কেন্দ্রীয়ও জেলা গণসংগঠনের সম্মেলনকে সামনে রেখে ছাত্রমৈত্রী,যুবমৈত্রী,জাতীয় কৃষক সমিতি, খেতমজুর ইউনিয়ন,নারী মুক্তি সংসদ,জাতীয় শ্রমিক ফেডারেশন এর সম্মেলন নির্ধারিত তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments