আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু আটক করা হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি নং-০২/২০২৫ অনুযায়ী, আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ৩৫ হাজার ৪শ’ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৯শ’ পিস বিভিন্ন প্রকার চশমা, ২৩বোতল মদ এবং ৫টি ভারতীয় গরু। এসব চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ১৬ লাখ ৮১হাজার ৫শ’ টাকা।
অভিযান পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments