স্টাফ রিপোর্টার: আলোক হাসান পরিচালিত নতুন বছরের শুরুতে ঘোষিত সিনেমা টগরের মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। আর এই মোশন পোস্টার প্রকাশের পর জানা গেল সিনেমা থেকে বাদ পড়েছেন প্রার্থনা ফারদিন দিঘী। এখন টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি। অবশ্য তার আগেই নিশ্চিত হয়েছিল সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। এর আগে জানুয়ারির ১ তারিখে আদর আজাদ ও দিঘীকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছিল। এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর , পুজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম , রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। ২৫ তারিখে ক্যামেরা ওপেন হলেও শুটিং এর উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছাড়ছেন দুদিন আগেই। শুটিং ও নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক আলোক হাসান জানান ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। তবে আমি মনে করি পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’ আদর আজাদ বলেন আসলে ‘গত চার মাস যাবত এই প্রজেক্ট এর সঙ্গে ওঠাবসা। মাঝখানে কেবল পিনিকের শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে গোটা ইউনিট প্রোডাকশন এবং কাজটা নিয়ে দারুণ আশাবাদী।’ পূজা চেরি বলেন ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ্য হয় আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। স্ক্রিপ্ট ডক্টরিং ও রিডিং সেশনে গল্পটিও ভিন্নমাত্রা পেয়েছে।’ সিনেমাটির অডিও ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে স্টিমু ডিজিটাল, ফ্যাশন পার্টনার ইজি ফ্যাশন লিমিটেড, ট্যুরিজম পার্টনার প্রিয় হলিডেজ এবং প্রোডাকশন পার্টনার এলএমজি বিডি। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments