রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রব উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.তারিকুল ইসলাম তারেক উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ উপলক্ষে ২২ মে রবিবার বেলা ১২টায় উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলমের নেতৃত্বধীন ৬ সদস্যের কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অধ্যক্ষ,শিক্ষক (কলেজ),প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করেন। প্রথমে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ইনষ্টিটিউশন (আউয়ার মাধ্যমিক বিদ্যালয়ের) প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০০৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বাইশারী কেন্দ্রে উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমানের ইংরেজী পরীক্ষার খাতা পরিবর্তন জালিয়াতির ঘটনায় তৎকালীণ কেন্দ্র সচিব গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার ১০ বছরের জন্য দায়িত্ব পালন থেকে অব্যহতি পান। এ বিষয়টি ও বিএনপি-জামায়াত সরকার আমলে ত্রাণের ঢেউটিন আত্মসাত (ওয়ান ইলেভেনের সময় তার বাড়িতে কবরের আদলে খোঁড়া মাটির নিচে লুকানো থাকা অবস্থায় জিয়া ও খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার পেচানো ৫৪ পিস ঢেউটিন উদ্ধার করা হয়) এবং ২০১৪ সালে নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নাশকতা (উপজেলা পরিষদে বোমা হামলা) মামলার চার্জশীটভূক্ত আসামী হয়ে জেল হাজতে থাকা ও উজিরপুর উপজেলার নারায়নপুরের শীর্ষ সর্বহারা নেতা কানা বাদল হত্যা মামলার আসামী হওয়াসহ নানা অভিযোগের প্রেক্ষিতে বিএনপি নেতা ও প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের নাম বাতিল করে সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.তারিকুল ইসলাম তারেককে উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। এছাড়া এম এ লতিফ বহুমূখি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান উপজেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান,চাখার সরকারি ফজলুল হক কলেজের সহযোগী অধ্যাপক ড.জসিম উদ্দিন শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) একই কলেজের সহকারি অধ্যাপক ড.গোলাম সরোয়ার শ্রেষ্ঠ রোভার শিক্ষক,সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) সহকারি শিক্ষক বিনা মল্লিক শ্রেষ্ঠ সহকারি শিক্ষক ও একই বিদ্যালয়ের জাহাঙ্গির হোসেন শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। এদিকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শ্রেষ্ঠ কলেজ,সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় ও মলুহার ফাজিল মাদ্রাসা শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে। অপরদিকে চাখার সরকারি ফজলুল হক কলেজ,বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মলুহার ফাজিল মাদ্রাসার তিন শিক্ষার্থী শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
এদিকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অধ্যক্ষ, শিক্ষক (কলেজ),প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক,স্কাউট ও রোভার শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
সব মন্তব্য
No Comments